1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু!  - দৈনিক আমার সময়

শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু! 

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জৈনা বাজার এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত (১২) উপজেলার ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে আমির হোসেন নামে একজন বলেন,’শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাজারে গিয়েছিল সিফাত। সেখান থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় তার পরিচিত একজনের মোটরসাইকেলের পেছনে উঠে। তাদের মোটরসাইকেলটি কিছুটা দূরে যেতেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় সিফাত। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।তিনি বলেন,’ শিশুটি পড়ে যেতেই ট্রাক তার উপরে উঠে যায় । সবকিছু এত দ্রুত ঘটে যে কাউকে কিছু বুঝে ওঠার সময় দেওয়া হয়নি।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি থানায় আনা হয়েছে, চালক পলাতক। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com