গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্রীপুর পৌর এলাকার টেংরা রাস্তার মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা-এর সঞ্চালনায় এই বিক্ষোভ ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উলামা দলের সভাপতি পীরজাদা মাওলানা আলহাজ্ব এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও ইকবাল হাসান কাজল, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মশিউর রহমান খান টিটো, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জানান স্বপ্না, উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা এনামুল হক মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লা প্রমূখ।
Leave a Reply