1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ - দৈনিক আমার সময়

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকেরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার কয়েকশো শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ওই বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে শ্রমিকরা। পরে পুলিশের সদস্যদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার একপর্যায়ে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। এ সংবাদ লিখা (পর্যন্ত দুপুর ৩টা) মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
হালিমা খাতুন নামের এক নারী শ্রমিক বলেন, ‘ ১০ অক্টোবর বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের লোকজন দিই-দিচ্ছি করে ঘুরাচ্ছে। গত সপ্তাহে বলেছিলো আজকে বেতন পরিশোধ করবে। কিন্তু আজও দেয়নি। এর জন্য আমরা রাস্তায় নামছি। কিন্তু পুলিশ আমাদের ওপরই টিয়ার গ্যাস মারলো। গরীবের পক্ষে কেউ নেই।’
একই কারখানার শ্রমিক মামুন মিয়া বলেন, ‘বাড়িভাড়া ও মুদিদোকানের বকেয়া পড়েছে। পাওনাদারেরা আমাদেরকে অপমান করে। জীবন বাঁচাতে আমরা রাস্তায় এসেছি।’
এ বিষয়ে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘ বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। সময় নিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। কিন্তু শ্রমিকেরা কাজ ফেলে মহাসড়কে চলে গেছে। আমরা তাদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করেছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ১মাসের বেতন পরিশোধের জন্য আজই সময় দিলেও তা করেনি কারখানা কর্তৃপক্ষ। এর দাবীতেই শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। তাদের সাথে আলোচনা করলেও সড়ক অবরোধ করে যা চলাচলে বিঘ্ন ঘটায়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com