গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন,মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে দশটায় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার ডাকবাংলো মার্কেট এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ শেখ আছলাম,সিঃ সহ সভাপতি আল আমিন,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম,শ্রীনগর প্রেসক্লাবের সদস্য মাছুম হোসেন,৭১টেলিভিশনের রিপোর্টার শাহ আলম নিতুল,এন টিভির আসাদুজ্জামান জীবন,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির শিকদার,মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান নবিন,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মেহেদী হাসান,
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ফরহাদ হোসেন জনি,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম,কার্যকরী সদস্য জাকির লস্কর,কোষাধ্যক্ষ আব্দুল মান্নান সিদ্দিকী,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,সদস্য মোস্তাকিম আলিফ,ফয়সাল,সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য আরিফুল ইসলাম শাকিল সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য বৃন্দ।
এসময় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।
Leave a Reply