1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
 শ্রীনগরে রাস্তা অবরোধ করে  ঘর নির্মাণের ক্রয় করা কাঠ আটকে রেখে দেয়ারঅভিযোগ - দৈনিক আমার সময়

 শ্রীনগরে রাস্তা অবরোধ করে  ঘর নির্মাণের ক্রয় করা কাঠ আটকে রেখে দেয়ারঅভিযোগ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাস্তা অবরোধ করে ঘর নির্মাণের ক্রশ কার  কাঠ আটকে রেখে দেয়ার  অভিযোগ ওঠেছে।
ঘটনাটি ঘটেছে কুকুটিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে,
এ বিষয়ে ভুক্তভোগী মাহবুব হাসান বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়,গত ৫/৯/২০২৫ রাত ৯টার  দিকে ঘর নির্মাণের জন্য শ্রীনগর চকবাজার কাঠপট্টি থেকে ১৮৫০ টাকার মূল্যের কাঠ ক্রয় করে একটি ভ্যানে করে সেই মালামাল বাড়িতে নেয়ার সময় রাত সাড়ে ৯ টার দিকে কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিলেন।
সে সময় বিবাদীগন স্থানীয় নওপাড়া গ্রামের হাসেম শেখ এর পুত্র মোঃ ওমর ফারুক(৪২),ইউনুছ এর পুত্র  আমির হোসেন,গয়জ উদ্দীন এর পুত্র মোঃমজিবর(৪৬),মোসলেম শেখ এর পুত্র মোঃজাকির শেখ(৪৮),আবুকালাম(৩৫,ইয়াদ আলী দেওয়ান এর পুত্র শাহআলম দেওয়ান(৫২),কাশেম শেখ এর পুত্র মোঃ লিমন(২৮)সহ হঠাৎ করে রাস্তা অবরোধ করে এবং ভুক্তভোগীর ভাই দ্বীন ইসলামকে এলোপাতাড়ি ভাবে কিলঘুষি মেরে আহত অবস্থায় ভয়ভীতি প্রদর্শন করে কাঠ ও ভ্যান গাড়িটি আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার এস আই রিপন আহমেদ  বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com