1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে সাপের কামড়ের এক সপ্তাহ পর ঘের মালিকের মৃত্যু - দৈনিক আমার সময়

শ্যামনগরে সাপের কামড়ের এক সপ্তাহ পর ঘের মালিকের মৃত্যু

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। গত ২৪ জুন রাত ১২টার দিকে সাপে কামড়ানোর পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
নিহত ঘের মালিকের নাম মো. আফসার আলী গাইন (৫২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে।
নিহতের আত্মীয় মুকুল হোসেন জানান, আফসার আলী গাইন গত ২৪ জুন রাতে আবাদচন্ডিপুর গ্রামে তার মাছের ঘের পাহারা দিতে যান। রাত ১২টার দিকে ঘেরের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ের পাতা কামড় দেয়। এ সময় দ্রুত বাড়িতে যাওয়ার পর ওই রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
রোববার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com