1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যে শনিবার (২৭সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।
এসময় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এমানুল হক রানা, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা মহিলা নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জীবনব্যবস্থা আল্লাহই দিয়েছেন। মানুষ তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি এবং পারবেও না।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই তওহীদভিত্তিক হতে হবে।”
তিনি তওহীদভিত্তিক ‘আদর্শ রাষ্ট্রব্যবস্থা’র রূপরেখা তুলে ধরে বলেন, “এই ব্যবস্থা কোনো পক্ষপাতহীন ধারা নয়, বরং এখানে থাকবে মানবজাতির সার্বিক কল্যাণের নিশ্চয়তা। এতে নিশ্চিত হবে সকলের সমান অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা।”
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানের ছলচাতুরি, ভ্রান্ত তথ্য প্রচার, মিথ্যা প্রতিবেদন তৈরি এবং একপক্ষীয় সংবাদ পরিবেশনের মতো অপতৎপরতা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উদ্যোগের প্রসঙ্গে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. মুসুম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান পানা, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমামুল হক বাশা, নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com