বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগের আয়োজনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুকের নিজ বাসভবনে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে দলীয় কর্মী সমর্থক ছাড়াও সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন । আলোচনা সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক সকলের প্রতি আহবান জানিয়ে বলেছেন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও ঐক্য বদ্ধ ভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তুলতে হবে নইলে দেশের উন্নয়ন বাধাগ্রহস্থ হবে দেশ অনেক পিছিয়ে যাবে এ বিষয় টি আমাদের সকলের খেয়াল রাখতে হবে
Leave a Reply