1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেখ হাসিনার উপর গ্রেনেড হামলাকারী আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - দৈনিক আমার সময়

শেখ হাসিনার উপর গ্রেনেড হামলাকারী আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
২০০৪ সালের ২১শে আগষ্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে ময়মনসিংহ জেলা ও মহানগর সেচ্ছাসেবকলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংফহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। মানববন্ধনে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেলের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নাজমুল হক মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজিবুল আলম বিপ্লবসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com