1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক আমার সময়

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আমানউল্লাহ আনোয়ার,রামু-কক্সবাজার
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় রামু উপজেলার চৌমুহনী চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। সেখান থেকে র‍্যালি বের করে রামু বাইপাস ফুটবল চত্বর হয়ে রামু চৌমুহনী এসে শেষ হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী অংশ নেয়। এ সময় তারা দেশ ও দলের জন্য নিবেদিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ পাঠ করেন।
সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে প্রাণনাশের হুমকি দেওয়া মানে স্বাধীনতাকে হুমকির সামিল। কারণ শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার।
 বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শেখ হাসিনার সৈনিকরা সবসময় প্রস্তুত। শেখ হাসিনার নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে, ততদিন নেত্রীর দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না পাই। তাকে হুমকি দেওয়া হলে তার জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা বলেন, কক্সবাজারসহ রামু বিএনপির সভা সমাবেশ বন্ধ করে দেওয়ার দাবি জানায়। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  বাবু তপন মল্লিক, আবু বক্কর সিদ্দিক যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক  রামু উপজেলা।
তসলিম উদ্দিন (সোহেল) আহ্বায়ক ছাত্র লীগ রামু উপজেলা শাখা, রাশেদ আলী খান সাধারণ সম্পাদক প্রার্থী যুবলীগ রামু উপজেলা শাখা, আজিজুল হক আজিজ এম ইউপি সদস্য ফতেখাঁরকুল ইউনিয়ন ও সভাপতি স্বেচ্ছাসেবক রামু সদর।
নুরুল ইসলাম নাহিদ সভাপতি কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ , মোহাম্মদু হক মান্না সভাপতি খুনিয়াপালং ইউনিয়ন, মিজানুল হক সভাপতি সৈনিক লীগ রামু উপজেলা শাখা, আনসারুল্লাহ হক ভুট্টো যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক রামু উপজেলা ,নুরুল আলম জিকু আহ্বায়ক তাতী লীগ রামু উপজেলা শাখা,  স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দীন, নুরুল আজিম।
আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com