কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে খ্রীস্টান ধর্মালম্বীদের “শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট” উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়- এসভায় সভাপতিত্ব করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় তিনি
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, থার্টি ফাস্ট নাইট” উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার রাখা হবে।পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীরা শুভ বড়দিনের উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে ব্যাপারেও সর্বাত্মক সহযোগিতা থাকবে।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো ইয়ামিন হোসেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে, বাড়ির ছাদে গান-বাজনা কিংবা ডিজে পার্টি, ফানুস ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে সভায় জানানো হয়।
Leave a Reply