1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শীতের তীব্রতা বাড়তে থাকায়  চাহিদা বাড়ছে লেপ -তোষক বানানোর  - দৈনিক আমার সময়

শীতের তীব্রতা বাড়তে থাকায়  চাহিদা বাড়ছে লেপ -তোষক বানানোর 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে লেপ,তোষকের চাহিদা বাড়ছে শীত বাড়ার সঙ্গে সঙ্গে। আর এই শীতের হাত থেকে বাঁচতে লেপ-তোষক বানাতে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ক্রেতারা। অন্যান্য সময়ের তুলনায় এ সময় লেপ-তোষক তৈরির কারিগরদের দোকানে ক্রেতাদের ভিড়  বাড়তে থাকে। সেই সাথে ধুনারীদের তুলা ছাঁটাই ও লেপ  তৈরির কাজে ব্যস্ততা বেড়েছে। শীতের আগমনী বার্তার সাথে পাল্লা দিয়ে শীত  নিবারণের উপকরণ লেপ-তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা। কারণ প্রতিটি এলাকাতেই শীত জেঁকে বসার আগেই শীত নিবারণে ওই সব লেপ -তোষক তৈরির দোকানে ভিড় করছেন মানুষ।  অনেকে শীত নিবারনের জন্য হালকা লেপ ব্যাবহার শুরু করেছেন। যার ফলে লেপ -তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
শহরের বিভিন্ন স্থানে লেপ-তোষক তৈরীর  দোকানগুলোতে দেখা যায়,মালিক- শ্রমিক লেপ-তোষক তৈরীর  সেলাইয়ের  কাজে ব্যস্ত সময় পার করছেন। ধুনারীরা জানান,শীত মৌসুমে ক্রেতারা লেপ-তোষক  তৈরির অর্ডার দেওয়া শুরু করছেন। এ বছর ও তুলার দাম কিছুটা বেশি। উল/বাঙ্গা তুলা দিয়ে বানাতে লেপের খরচ পরে ২০০০টাকা, তার থেকে  ভালো লেপ তৈরি করতে খরচ হয়, ২৬০০টাকা। প্রকারভেদে মজুরি নেয়া হয় ৫০০-৬০০ টাকা। তবে ক্রেতারা  বলছেন, এবার তুলার দামটা কিছুটা বেড়েছে।
মালিক  জানান, জাজিম  ও বানাতে দিতে আসছে ক্রেতারা। প্রতিটি ৪-৫ হাত লেপ-তোষক  বানাতে খরচ পড়ছে ২৬০০ থেকে ৩০০০ টাকা।
একজন কারিগর ভালো করে তৈরি করলে দিনে ২টি  লেপ তৈরি করতে পারে। প্রতিদিন ২/৩ টি করে লেপ তৈরির অর্ডার দিচ্ছে। শীতের তীব্রতা বাড়লে লেপ- তোষক বিক্রির চাহিদা বাড়তে থাকে। কারিগর মোখলেস জানান, শীত আসার পর তাদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। গত বছরে তুলনায় এ বছর তুলার দাম সামান্য বেড়েছে। উল/ বাঙ্গা তুলার দাম ৯০ থেকে ১৮০ টাকা কেজি, শিমুল তুলা ৫৫০/৬৫০ টাকা কেজি এবং  বিভিন্ন মানের তুলা রয়েছে। ক্রেতারা লেপ বানাতে কমবেশি প্রতিদিনই আসছেন।
শীত  মৌসুমি তারা কাজের বেশি অর্ডার পান।
ফলে তাদের কর্মব্যস্ততা বেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com