1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন কক্সবাজার সদর হসপিটাল পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত: ইয়াও ওয়েন - দৈনিক আমার সময়

শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন কক্সবাজার সদর হসপিটাল পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত: ইয়াও ওয়েন

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে চীন নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের রাখাইনে পাঠানোর মধ্য দিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটা এক রাতের মধ্যেই সম্পন্ন করা সম্ভব নয়।
শুক্রবার কক্সবাজার সদর হাসপাতালে বাংলাদেশের চীন দূতাবাস কর্তৃক প্রদত্ত মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে চীন রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চায়না মধ্যস্ততাকারী এবং সাহায্যকারী হিসেবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ এবং মিয়ানমারকে সাহায্য করছে। এক্ষেত্রে অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় চীন দূতাবাসের পক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতালে ১০ টি মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। এর আগে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্টকেও ৭টি মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। এসময় সাথে ছিলেন কক্সবাজার জেলা সদর হসপিটালের নতুন তত্ত্বাবধায়ক ডা: মং টিং, সদর হসপিটালের আরএমও সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com