চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,
“শিক্ষা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যম নয়, এটি মানুষকে আলোকিত করে এবং সমাজে গুণী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, সেই জ্ঞান সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”
তিনি এ কথা বলেন বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে। অনুষ্ঠানের শুরুতে তিনি বিদ্যালয়ের শহীদ মিনার মঞ্চ ও আনুষঙ্গিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এস.এন. কনভেনশন হলে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব এম এ আজিজ,
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব হানিফ সওদাগর,
অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন,
মহিলা অভিভাবক প্রতিনিধি শাহেদা খানম মালা,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
এবং শিক্ষক প্রতিনিধি মোঃ কামাল ও তন্দ্রা সাহা প্রমুখ। বক্তারা বিদ্যালয়ের অসম্পূর্ণ অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করা ও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠের ব্যবস্থা করার জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মোঃ সেলিম- সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, হাজী মোঃ সালাউদ্দিন- সাবেক সহ-সভাপতি বন্দর থানা বিএনপি, আলহাজ্ব আবদুল কুদ্দুছ সেন্টু- সাবেক সহ-সভাপতি বন্দর থানা বিএনপি,
হাজী এবাদুর রহমান- সাবেক সহ-সভাপতি বন্দর থানা বিএনপি, মাহাবুব আলম বাচ্চু কোম্পানী- সাবেক যুগ্ম সম্পাদক বন্দর থানা বিএনপি,
হাজী মোঃ হোসেন- সাবেক সাংগঠনিক সম্পাদক বন্দর থানা বিএনপি, মোহাম্মদ আজম উদ্দিন- সাবেক সভাপতি ৩৮ নং ওয়ার্ড বিএনপি,
হারুনুর রশিদ মেম্বার- সাধারণ সম্পাদক তাতীদল বন্দর থানা, মোঃ মহিউদ্দিন, হাজী মোঃ ইলিয়াছ, মোঃ সালাউদ্দিন— বিএনপি নেতা বন্দর থানা,
মোঃ তাজউদ্দিন তাজু- সাবেক সহ-সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল, মোঃ কামরুজ্জামান- সাবেক সহ-সভাপতি ৩৮ নং ওয়ার্ড বিএনপি, সায়েদুর রহমান রহিম- সভাপতি বন্দর থানা কৃষকদল এবং আবু রায়হান চৌধুরী- আহবায়ক বন্দর থানা ছাত্রদল।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বে উপস্থিত অতিথি ও দর্শকরা মুগ্ধ হন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বলেন,
“চসিক মেয়রের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশের মানোন্নয়নে এক নতুন অধ্যায় সূচিত হলো।
Leave a Reply