আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
কক্সবাজারের ০৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা। দুপুর ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একযোগে মনোনয়ন পত্র জমা দেন। কক্সবাজার ০১ চকরিয়া পেকুয়া আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপার্থী সালা উদ্দীন আহম্মেদ সিআইপি কক্সবাজার-০২ মহেশখালী কুতুব দিয়া আসনের প্রার্থী আশেক উল্লাহ রফিক, কক্সবাজার ০৩ সদর রামু ঈদগাঁহ আসনের প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার-০৪ উখিয় টেকনাফ আসনের প্রার্থী শাহীন আক্তার বদি এমপি।
এছাড়া এই সময় মনোনয়ন জমা দেন কক্সবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ তারেক, জাকের পার্টি, কল্যাণ পার্টিসহ ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্ধারিত সময় বিকেল ৪ টার মধ্যে বাকি প্রার্থীরাও মনোনয়ন জমা দেন
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে।
এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মহেশখালী কুতুবদিয়া আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক জানিয়েছেন, দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী নিয়ে তারা বিব্রত নয়, বরং তাদের কারণে নির্বাচন উৎসব মুখর হবে বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের দুই বারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড: ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক চার বারের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার,
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীরা বলছে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক ও ভাল আছে।
এভাবে থাকলে উৎসব মুখ পরিবেশে স্ব স্ব নির্বাচনী এলাকায় আমরা ভোটের মাঠে কাজ চালিয়ে যেতে পারবো।
Leave a Reply