“মা আসেন ভক্তির মাঝে, আনন্দে ভরে ওঠে সমাজ।”
ভক্তিমালা উচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো শাপলা সর্বজনীন শারদীয় দুর্গাপূজা।
শাপলা সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ) চট্টগ্রামের সহিত মোড়ান্দির শাপলা সাংস্কৃতিক সংঘ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী নানা কর্মসূচি।
এ উপলক্ষে আয়োজিত হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। উৎসবমুখর পরিবেশে স্থানীয় বিপুল সংখ্যক পূজার্থী, শুভানুধ্যায়ী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, “মা দুর্গার আশীর্বাদে ভক্তি ও আনন্দে জগৎ হাসুক”—এই প্রত্যাশা নিয়েই এবারের পূজা আয়োজন সাজানো হয়েছে।
শাপলা সাংস্কৃতিক সংঘ (সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও ক্রীড়া প্রতিষ্ঠান) এর কার্যকরী পরিষদের সভাপতি প্রিয়লাল দে এবং সাধারণ সম্পাদক লিংকন দে সান্টু এর সার্বিক সহযোগিতায় পূজাঙ্গনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
পূজা উদযাপন কমিটির সভাপতি স্বরূপ দত্ত রাজু, সাধারণ সম্পাদক সুমন শর্মা এবং সাংগঠনিক সম্পাদক সৈকত চৌধুরী প্রমি নেতৃত্ব দেন সামগ্রিক আয়োজনকে।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত বর্ধন।
দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল সামাজিক ও সাংস্কৃতিক উচ্ছ্বাসের ছোঁয়া।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি।
Leave a Reply