1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শরীয়তপুর জাজিরায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে - দৈনিক আমার সময়

শরীয়তপুর জাজিরায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে

মো. ফারুক হোসেন ,জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

শরীয়তপুর জাজিরা উপজেলায়, বেগম রোকেয়া দিবস -২৩ পালন উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বিকেল ৪ টার সময় যুব কল্যাণ সংস্থার উদ্যোগে জাজিরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে, নারী উদ্যোক্তা লামিয়া ইসলামের সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ এর সহকারী অধ্যাপক (রাষ্ট্র বিজ্ঞান) স্বপন কুমার মন্ডল।
অনুষ্ঠানের প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, পুরুষের পাশাপাশি নারীকেও এগিয়ে আসার শিক্ষা আমরা নারী জাগরণের পথিকৃৎ কবি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনীতে খুঁজে পাই। এছাড়াও বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন।
যুব সংগঠনটি বিভিন্ন সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার নারী পুরুষ কে বিভিন্ন বিষয় যেমন, পারিবারিক হাঁস-মুরগি, গবাদিপশু পালন, সবজি চাষ, মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, বিশ্বের সাথে তাল মিলিয়ে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
সংগঠনের সাধারণ সম্পাদক জানান, ইতোমধ্যে এ সংগঠনটির মাধ্যমে পাপিয়া পোল্ট্রি এন্ড মৎস্য খামার, মামা ভাগ্নে পোল্ট্রি খামার ও ঔষধ ব্যবসা শুরু করেছেন। সংগঠনটি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com