1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জাজিরার কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জাজিরার কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
    প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
শরীয়তপুরে নব যোগদান কৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন জাজিরা উপজেলার সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি    কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে জাজিরা উপজেলার চলমান সমস্যাগুলি তুলে ধরেন। তাঁরা এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, মাদক সমস্যার বিস্তার এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সকল সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নতুন জেলা প্রশাসকের সহযোগিতার আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com