1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাবে দেশজুড়ে বাড়বে বৃষ্টির প্রবণতা - দৈনিক আমার সময়

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাবে দেশজুড়ে বাড়বে বৃষ্টির প্রবণতা

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারি থেকে অতিভারি রেইন বেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, এটি একটি আংশিক রেইন বেল্ট। এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটাতে পারে।
রেইনবেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব থাকবে সবথেকে কম।
Reneta
সংস্থাটি সতর্ক করে জানায়, এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। এ সময় দেশের ওপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই। তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায়।
সংস্থাটি আরও জানায়, এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায়। এর প্রভাবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com