1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে ১৯ গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমির সম্মাননা - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে ১৯ গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমির সম্মাননা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৯ গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার রাতে টাউন হল মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

বিভিন্ন বিষয়ে নৈপুণ্য অর্জন করায় সাতটি ক্যাটাগরিতে ১৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়। পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- কন্ঠসংগীতে স্বপন কুমার নন্দী, সুদেব চন্দ্র দাস, লিপিকা সিংহ রায়, সুনন্দা কর ও মনিকা চক্রবর্তী, নাট্যকলায় টিংকু রঞ্জন মল্লিক, সুভাষ চন্দ্র চৌধুরী, শৈবাল কান্দি সাহা, মুহাম্মদ মোস্তফা ফারুক ও মোহাম্মদ মাহাতাব উদ্দিন,আবৃত্তিতে রাফিয়া আক্তার ও হেলাল উদ্দিন মাহমুদ, যন্ত্রসংগীতে অলক চক্রবর্তী  ও মো. ওমর ফারুক, চারুকলায় দীপন কুমার দাস ও আবুল কাশেম খোকা, যাত্রা শিল্পে চামেলী পাল এবং বেলায়েত হোসেন ও লোকসংগীতে প্রাণ গোবিন্দ দাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ রেজাউল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বলেন, “শিল্পীদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় অপরাধ। আমরা সেই অপরাধের অংশীদার হতে চাই না। গুণীজনদের স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ ধারা নিয়মিত চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com