বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমলনগর উপজেলা বিএনপি-র উদ্যোগে দুপুরে হাজিরহাট বাজার থেকে একটি র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ অন্যরা।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলীয় আদর্শ ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।
র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply