র্যাবের অভিযানে বরিশালের উজিরপুরে সোয়া ৫ কেজি গাঁজাসহ আটক ২
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত :
শনিবার, ২ মার্চ, ২০২৪
ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার চানগাঁও থানাধীন মৌলভীপুকুর এলাকার মোঃ হানিফের ছেলে মোঃ রিপন পদ ওরফে পেদা (৩৭) ও পিরোজপুর জেলার ভাণ্ডরিয়া থানাধীন তেওয়ারীপুর এলাকার মোঃ হারুনের ছেলে মোঃ মিলন (৩৫)। ২ শনিবার মার্চ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল। বরিশালের উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-৮ এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে মাদক বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আনা হচ্ছে। এর প্রেক্ষিতে আভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ জনকে আটক করে। এরা হলো বাসের চালক ও হেলপার। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী বাসের স্টেয়ারিং বক্স থেকে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স থেকে ৫ কেজি ১৯০ গ্রাম সহ মোট সোয়া ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আলিফ পরিবহন নামের বাসটি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা গাঁজা কেনা-বেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply