কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩),খাইরুল বশর এর ছেলে
মোহাম্মদ জুবায়ের (২৯),মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪)।এরা তিনজন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদ এর ছেলে এনাম উল্লাহ(২৩),একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহরএবাদত উল্লাহ (২৫),উখিয়ার ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের এর ছেলে আরিফ উল্লাহ (৩০)।আটককৃতদের বিকাল তিনটার দিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার(৭জুলাই) গভীর রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।
এ ব্যাপারে ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।তবে আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা দেওয়া হয়নি।তাই এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়।
Leave a Reply