1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর সাথে প্রবর্তক স্কুল এন্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষরিত - দৈনিক আমার সময়

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর সাথে প্রবর্তক স্কুল এন্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

 

আধুনিক শিক্ষাকর্যক্রমের গতিশীলতাই দক্ষ মানব সম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতাই ১৪ই নভেম্বর ২০২৩ রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট ও প্রবর্তক স্কুল এন্ড কলেজ এই উভয় প্রতিষ্ঠানের মাঝে ( মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডি ) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে |

এই সমঝোতা চুক্তিতে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট এর পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট রোটারীয়ান সাদমান সাঈকা সেফা ও প্রবর্তক স্কুল এন্ড কলেজে এর পক্ষে প্রেসিডেন্ট (গভর্নিং বডি) ইন্দু নন্দন দত্ত ও প্রিন্সিপাল রুমা মজুমদার |

এই সমঝোতার ভিত্ত্বিতে শিক্ষার্থীদের জন্যে আধুনিক শিক্ষার সুযোগ সুবিধাই স্মার্ট লাইব্রেরি ব্যবহার, নিরাপদ জল পান, স্বাস্থ্য-পরিচ্ছন্নতা, স্যানিটেশন ইত্যাদি প্রদানের জন্যে উভয় প্রতিষ্ঠানই প্রতিশ্রুতিবদ্ধ। এমনকিএই সমঝোতা প্রযুক্তিগত অগ্রগতি এবং তরুণ শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করা এবং ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী নাগরিক তৈরি করতে এক অগ্রজ ভূমিকা রাখবে ।

শুরু থেকেই রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেট বিভিন্ন পরিষেবা প্রদান করে আসছে । রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেট বিশ্বাস করে শান্তির প্রচার, পলিও ইরিডিক্যাশন, বিশুদ্ধ জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান, শিক্ষাকে সর্বদা সমর্থন, স্থানীয় অর্থনীতির বৃদ্ধি , টেকসই মানব সম্পদ উন্নয়ন এবং পরিবেশ রক্ষার জন্য অবিচ্ছিন্ন বিষয়গুলিতে পদক্ষেপ নিয়ে একটি যৌথ দায়িত্ব পালন করে যাচ্ছে । এর ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট ২০১৪ সালের ফার্স্ট ডিসেম্বর চার্টার্ড ক্লাব এর স্বীকৃতি অর্জন করে ।

রোটারি একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে থেকে ২০০ টিরও বেশি দেশ এবং ভৌগলিক এলাকায় ৩৫০০০ টিরও বেশি ক্লাবকে অন্তর্ভুক্ত করেছে যার মাঝে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট অন্যতম ।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্ট্রোক্রেটের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, সেক্রেটারী রোটারিয়ান মোহাঃ শামীম রেজা , পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার মোঃ জয়নাল আবেদীন মুহুরি, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জি: মোহাম্মদ ইমরান, রোটারিয়ান নোমান বিন জাহিরুদ্দীন, রোটারিয়ান রুবায়েত আবেদীন , রোটারিয়ান এম.শহীদুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান অলোকা তাইমুর ও প্রবর্তক স্কুল এন্ড কলেজে এর শিক্ষকবৃন্দ |

পরিশেষে প্রবর্তক স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের ভুয়শী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ও এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য অনুরুধ জানান |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com