1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রূপসায় কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ১৬ লাখ টাকা চুরি - দৈনিক আমার সময়

রূপসায় কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ১৬ লাখ টাকা চুরি

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভোল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে
বৃহস্পতিবার(১৪ আগষ্ট) বিকেল থেকে শুক্রবার(১৫ আগষ্ট ) রাত সাড়ে ১০ টা পর্যন্ত যেকোন সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল। যা লুট হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com