1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রায়পুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল উদ্ধার, মূল আসামি পলাতক - দৈনিক আমার সময়

রায়পুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল উদ্ধার, মূল আসামি পলাতক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ সাই্যয়িব হাসান। যৌথবাহিনীর সদস্যদের সঙ্গে ছিলেন রায়পুর থানা-পুলিশের একটি দল।

যৌথবাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে একটি ২২ বোরের বিদেশি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় অভিযুক্ত মূল আসামি বাদশা গাজি পালিয়ে যায়। সে চরকাচিয়া গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা গাজির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com