কক্সবাজারে টানা কয়েকদিন দরে বানভাসী মানুষের কাছে ছুটে চলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজল।
আজ রবিবার ২৫ আগস্ট রামুর বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম সকাল ১১ টার সময় শুরু করেন, এসময় রামু উপজেলার আওতাধীন দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় পাঁচ’শ বন্যা দূর্গত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করলেন কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি বলেন, রামুসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এসব পানি বন্দী মানুষ কে প্রয়োজনীয় ত্রাণ প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা জরুরী ভিত্তিতে পুনঃনির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল, যুবদলের আহবায়ক রবিউল হাসান পারভেজ, সদস্য সচিব আবদুল্লাহ ভুট্টো, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সহ সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply