1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রামগঞ্জে ভবন থেকে পড়ে আহত শিশুর মৃত্যু - দৈনিক আমার সময়

রামগঞ্জে ভবন থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার পশ্চিমবাজারে একটি চারতলা ভবনের সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে পড়ে যায় শিশুটি।

নিহত জান্নাত ওই এলাকার মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তারা স্থানীয় সেলিমের চারতলা ভবনের সর্বোচ্চ তলায় ভাড়া থাকতেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে জান্নাত খেলতে খেলতে ভবনের সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল। একপর্যায়ে সে সিঁড়ির মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিনই রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com