1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজধীনীতে প্রাইভেটকারে আগুন, নিহত ২ - দৈনিক আমার সময়

রাজধীনীতে প্রাইভেটকারে আগুন, নিহত ২

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে একটি দ্রæতগামী প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন লেগে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। গত শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার এসআই মো. সিদ্দিক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায় প্রাইভেটকারটিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজন রাতেই মারা যান। আরেকজন মারা যান কুর্মিটোলা হাসপালে। কুর্মিটোলায় থাকা ব্যক্তির লাশ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তিনি আরও বলেন, নিহত দুজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ এর মধ্যে। প্রাইভেটকারে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তিনি কোন হাসপাতালে আছেন খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com