রাজধানীর চকবাজার থানাধীন পলাশী মসজিদসংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুক্তাদির (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মুক্তাদির ওই অ্যাপার্টমেন্টের দেলোয়ার হোসেনের ছেলে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুক্তাদিরের মা নিলা আক্তার জানান, ছেলেকে পড়াশোনার জন্য শাসন করায় সে বাসার বেলকনিতে লোহার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে বাসার লোকজন তা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Leave a Reply