1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রক্তাক্ত ভূঁইয়াগাঁতী দিবস পালিত - দৈনিক আমার সময়

রক্তাক্ত ভূঁইয়াগাঁতী দিবস পালিত

গোলাম রাব্বী আকন্দ
    প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
আজ ৬ মার্চ ভয়াল রক্তাক্ত ভূঁইয়াগাঁতী দিবস। 
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে প্রতি বছরই ৬ মার্চ ভয়াল রক্তাক্ত ভূঁইয়াগাঁতী দিবস পালিত হয়। 
১৯৯৬ সালের ৬ মার্চ ভূঁইয়াগাঁতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের আন্দোলনে বিডিআরের গুলিতে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৪ জন ছাত্রনেতা জসমত, আনন্দ, বুলবুল ও রানা নিহত হন। সে সময় গুলিতে আহত হন শফি ও ইমতিয়াজ আহমেদ জিয়া।
প্রতি বছর এই দিনটিতে উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ চত্বরে অবস্থিত নিহত শহীদের কবরে পুষ্পতবক অর্পণ করাসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com