1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর রিজিয়নে ৬০কোটি টাকার মালামাল জব্দ আটক -৫০১জন    - দৈনিক আমার সময়

রংপুর রিজিয়নে ৬০কোটি টাকার মালামাল জব্দ আটক -৫০১জন   

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেপ্তার ও  ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে।
সোমবার  সকাল  ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়ন বিভিন্ন জায়গায়  অভিযান চালিয়ে ৭১ হাজার ৩৪০ বোতল ফেন্সিডিল, পৌনে ১০ কেজি হোরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ১২৭ বোতল মদ, ২ হাজার ৯ কেজি গাঁজা, ২৪ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১২ লাখ ৯৮ হাজার ৩ পিস ট্যবলেটসহ বিভিন্ন ধরনের  অবৈধ জিনিস  আটক করেছে। আর ৫০১ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও একটি পিস্তুল,  ৭ কেজি গানপাউডার, ৬টি এয়ারগান, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানান, বিজিবি সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারি অধিনায়ক মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন  প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com