1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যমুনা অভিমুখে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা পুলিশের, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ - দৈনিক আমার সময়

যমুনা অভিমুখে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা পুলিশের, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

তিন দফা দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা দেয়া হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

বুধবার বুয়েট, চুয়েট, রুয়েট ও কুয়েটসহ সারা দেশের প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন।

এর আগে সরজমিন দেখা যায়, শাহবাগ মোড়ে ও আশপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ে সড়কে বসে পড়েছেন অনেকেই। এসময় শাহবাগ এলাকার প্রবেশমুখগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়ে যান ওই সকল সড়কে চলাচলকারী যাত্রীরা। ফার্মগেট থেকে আসা যানবাহনগুলো মিন্টো রোড হয়ে চলে যাচ্ছে। তাছাড়া, টিএসসি, এলিফ্যান্ট রোড ও মৎসভবন থেকে আগত গাড়িগুলো আটকা আছে।

এ সময় তারা ‘কোটা না মেধা, কোটা কোটা, এক দুই তিন চার, বিপ্লবী তুই বাংলা ছাড়’ বলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা । স্লোগান তোলেন ভুয়া ভুয়া বলেও। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন বলেন, ‘আমরা দুইটি বাস ভাড়া করে একশো জন এসেছি ঢাকায়। আমাদের তিন দাবি পূরণ করে যাবো এখান থেকে।’

ওদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে শাহবাগে।

শিক্ষার্থীদের তিন দাবি-

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com