1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মোরেলগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

মোরেলগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিনে, ৩ সেপ্টেম্বর (বুধবার) নব্বই রাশি বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে পৌর পার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টি মেইন সড়কে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আপরদিকে পহেলা সেপ্টেম্বর জাতীয় ও দলীয় পতাকা পতাকা উত্তোলন  কেক কাটা ও আলোচনা তিন দিনব্যাপী  অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসিরআলাপ
, আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান।

এছাড়া মোরেলগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, “বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলীয় ঐক্যের ওপর জোর দেন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির হাতকে শক্তিশালী করে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com