লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভুতা সাকিনে ছিদ্দিক মিয়ার সমাজে আলীর মুদি দোকানের সামনে রাস্তার পাশে এমন ঘটনা ঘটে। যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত যুবক হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ডাব ব্যাবসায়ী আবুল কাশেম।
গত বুধবার দুপুরে সদর উপজেলার চর ভুতা এলাকার সাকিনে ছিদ্দিক মিয়ার সমাজে এ ঘটনা ঘটে।
সেখানে আবুল কাশেমকে বেধড়ক পিটিয়ে আহত করে ফেলে রাখা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হসপিটালে ভর্তি করেন।
আবুল কাশেম কে ৬ আগস্ট সদর হসপিটালে এনে চিকিৎসা দেওয়া হয়। যার ব্যবস্তা পত্র নং ৬৫৮০/০৩।
পরবর্তীতে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২/৩ জন কে বিবাদী করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মামুন মাঝি ও আলমগীর।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply