1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে নির্বাচনকে সামনে রেখে র‍্যাবের টাহল - দৈনিক আমার সময়

মেহেরপুরে নির্বাচনকে সামনে রেখে র‍্যাবের টাহল

জাহিদ মাহমুদ, মেহেরপুর
    প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর পাশাপাশি র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরাও মাঠে নেমেছে।
গতকাল শুক্রবার (২৯ই ডিসেম্বর) থেকে সারা দেশে  নির্বাচন অন্তরবর্তিকালীন মহড়া শুরু করেছে র‍্যাব। তারই ধারাবাহিকতায় আজ (৩০ ডিসেম্বর) সাকলে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড একালাসহ জেলার  বিভিন্ন অঞ্চলে এ মহড়া শুরু করে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন ।
র‍্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর র‍্যাব ক্যাম্প কমান্ডার সহকারী সিনিয়র পুলিশ সুপার মনিরুজ্জামান জানিয়েছে, র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুয়ায়ী মেহেরপুরের বিভিন্ন এলাকায় র‍্যাব সদস্যরা টহল শুরু করেছে।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন অপ্রিতিকর ঘটনা, দেশ বিরোধী কর্মকান্ড সহ যে কোন অপরাধ মুলক কর্মকান্ড থেকে দেশ ও জনগনকে রক্ষার্থে র‍্যাবের এই টহল কার্যাক্রম চলমান থাকবে। তারই ধারাবহিকতায় প্রতিনিয়ত জেলার বিভিন্ন এলাকায় র‍্যাব সদস্যরা তাদের টহল জোরদার করেছে।
র‍্যাব সাধারণ জনগণের কাছে এই তথ্য  পৌছে দিতে চাই, যে কোন দেশ বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ও যে কোন অপরাধমুলূক কর্মকাণ্ড রুখতে র‍্যাবকে তথ‍্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com