1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত

জাহিদ মাহমুদ, মেহেরপুর
    প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে পদযাত্রাটি মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ ময়দানের কাছ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের কাছে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় অন্যদের মধ্যে জেলা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদর উদ্দীন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: আব্দুল্লাহ, জেলা যুবদলের সভাপতি জাহিদুর রহমান, মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন, সাবেক ছাত্রনেতা আবু হাসনাত আফরোজ, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com