1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে ইয়াবাসহ আটক ২ - দৈনিক আমার সময়

মেহেরপুরে ইয়াবাসহ আটক ২

জাহিদ মাহমুদ,মেহেরপুর
    প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরের গাংনীতে ১ হাজার ৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) একটি অভিযানিক দল ।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদমপুর গ্রামের আমির পাড়ার মৃত আলহাজ্ব এর ছেলে সুলাইমান হায়দার(৪৫) ও গাংনী উপজেলা তেরাইল গ্রামের বাজার পাড়ার মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম।
মেহেরপুর র‍্যাব-১২ ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, চট্টগ্রামের রাউজান থেকে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে সুলাইমান হায়দারের কাছে ১ হাজার পিস ও জাহাঙ্গীর আলমের কাছে ৬৭৬ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com