1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
"মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো- শ্রীপুরে নাহিদ ইসলাম - দৈনিক আমার সময়

“মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো- শ্রীপুরে নাহিদ ইসলাম

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর,গাজীপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,’এখনো আমাদের লড়াই শেষ হয়নি। নতুন বাংলাদেশের জন্য আমাদের লড়াই চলমান আছে এবং চলবে। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।’
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত “জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভূত্থানে শ্রীপুরে উপজেলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এসময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,’আপনারা দেখেছেন আজকেও গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেয়ার চেষ্টা করছে। তারা মনে করে ভয় দেখিয়ে নাগরিক পার্টি জাতীয় গণঅভূত্থানের শক্তিকে রুখে দিবে?। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো।’
জাতীয় নাগরিক পার্টির সাথে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, গণঅভূত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সাথে থাকবেন। তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।’
এসময় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। এরপর তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রা অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা দেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি শামীম আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com