1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানিকগঞ্জ পদ্মার শাখা নদীর সেই কুমির ধরলো এলাকাবাসী - দৈনিক আমার সময়

মানিকগঞ্জ পদ্মার শাখা নদীর সেই কুমির ধরলো এলাকাবাসী

সোহেল রানা হরিরামপুর উপজেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে দেখা পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী বলে

হরিরামপুর  উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম  জানান।
তিনি  বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে দেখা কুমিরটি স্থানীয় কয়েকজন যুবক আজ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে  আটক করেছে বলে আমাদের জানানো হয়েছে । স্থানীয় গ্রাম পুলিশ সেখানে রয়েছেন।  আগামীকাল সকালে আমরাসহ ঢাকার একটি টিম সেখানে যাব।

স্থানীয়রা বলেন, প্রায় এক মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়। এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন।

কুমির ধরার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক আল আমিন, রাকিব, সুরুজ, শাহিন, রাহাত ও অন্তর জানান, দীর্ঘদিন তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার সকাল থেকে কুমিরটি দেখে।  পরে রাত সাড়ে আটটার দিকে  চৌকিঘাটা এলাকায় সেটি পানির উপরে ভেসে উঠলে তারা দড়ির ফাঁদ পেতে ধরতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com