1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানিকগঞ্জে হেরোইনসহ কারবারী আটক - দৈনিক আমার সময়

মানিকগঞ্জে হেরোইনসহ কারবারী আটক

সায়েম খান, মানিকগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ মোঃ শাহিন বেপারী (৩৭) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বারইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহিন বেপারী মানিকগঞ্জ সদর উপজেলার বাঘুটিয়া (ঘিওর) এলাকার শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে। তার  বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী শাহীন বেপারীকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ২ লাখ টাকা। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com