1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাইলস্টোন ক্যাম্পাস ফাঁকা করার পরও বের হতে পারছেন না ২ উপদেষ্টা ও প্রেস সচিব - দৈনিক আমার সময়

মাইলস্টোন ক্যাম্পাস ফাঁকা করার পরও বের হতে পারছেন না ২ উপদেষ্টা ও প্রেস সচিব

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ক্যাম্পাস ফাঁকা করার পরও বের হতে পারছেন না রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন তারা। অবরুদ্ধ হয়ে আশ্রয় নেন কলেজের একাডেমিক ভবনে।

দুইবার পুলিশ সদস্যদের সাহায্যে বের হয়ে আসার চেষ্টা করার পরও ব্যর্থ হন তারা। দ্বিতীয়বার বের হওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সদস্যরা ঐ ভবনে ঢুকে তারাও অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার কথা বলা হলেও বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। এরপর বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা গেটগুলোতে ব্যারিকেড দেন। পরে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com