1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালী মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর জনসভা সফলভাবে সম্পূর্ণ করায়, আ.লীগসহ সর্বস্তরের জনতার প্রতি আশেক উল্লাহ এমপি'র কৃতজ্ঞতা - দৈনিক আমার সময়

মহেশখালী মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর জনসভা সফলভাবে সম্পূর্ণ করায়, আ.লীগসহ সর্বস্তরের জনতার প্রতি আশেক উল্লাহ এমপি’র কৃতজ্ঞতা

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
কক্সবাজারের দ্বীপ আইসলেন্ডের  মহেশখালী মাতারবাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশাল জনসভা সফলভাবে সম্পূর্ণ  করায় আ.লীগসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি এমপি আশেক উল্লাহ রফিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তম জনসভা সফল ও
স্বার্থক করায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলের বিভিন্ন স্থরের সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আশেক উল্লাহ রফিক এমপি।
তিনি এক বিবৃতিতে বলেন, জনসভা সফল করতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। এই ঋণ শোধ করার নয়। আপনাদের পরিশ্রমের ফলে জনসভা সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়েছেন লাখো জনতার উপস্থিতি দেখে। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামীতে আরও এগিয়ে যেতে আপনারা সব সময় আমাকে সহযোগিতা করে যাবেন এমনটি প্রত্যায় ব্যাক্ত করছি। একই সঙ্গে আমি সব সময় যে কোন প্রয়োজনে আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com