1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালীতে বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৬ গ্রেপ্তার  - দৈনিক আমার সময়

মহেশখালীতে বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৬ গ্রেপ্তার 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
কক্সবাজারের মহেশখালী মডেল থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী(পিপিএম)এসআই রায়টন দেব, এসআই সাজ্জাদ চৌধুরী, এসআই জীবন দে,এএসআই এমদাদ হোসেন,এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ ১৮ই নভেম্বর গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই সময় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার চান মিয়ার পুত্র এসটি-৬৬/০৮(অস্ত্র মামলার) ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী-মোঃ বেলাল উদ্দিন (৪২),বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার শফিউল আলমের পুত্র পারি-১৪৫/২১(নারী নির্যাতন) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী-নুরুল আবছার জিকু(৩২),মহেশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছোট রাখাইন পাড়ার মৃত্যু আবুল বাশারের পুত্র
সিআর-৬৪/২২(প্রতারণা)
মামলার সাজাপ্রাপ্ত আসামী -নুরুল আজিম(৪৮),কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার আমির হোসেন এর পুত্র পারি-৭৭/২২(ডাবল সাজা) মামলার সাজাপ্রাপ্ত আসামী-সাইফুল ইসলাম(৩২),মহেশখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার মৃত্যু আবু তালেবের পুত্র সিআর-৮০৩/২১(প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী-নাছির উদ্দিন(৪৮),দের কে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com