ময়মনসিংহে দিনব্যপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম ব্রিজ মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ জুলফিকার আলী এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply