1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহান বিজয় দিবসে বরিশালে বীর শহীদদের প্রতি জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন - দৈনিক আমার সময়

মহান বিজয় দিবসে বরিশালে বীর শহীদদের প্রতি জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
বিনম্র শ্রদ্ধায় বরিশালে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। মহান বিজয় দিবসে বরিশালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পুলিশ সুপার। ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে এবং ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহ্জাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com