1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মসিক নির্বাচন-মেয়র প্রার্থী টিটুর গণসংযোগে গণজোয়ার - দৈনিক আমার সময়

মসিক নির্বাচন-মেয়র প্রার্থী টিটুর গণসংযোগে গণজোয়ার

শুভ বসাক 
    প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
আসন্ন ৯ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নগরীর কলেজ রোড, একাডেমি রোড, জামতলা, কাচিঝুলিঁ, টাউনহল সহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেন টেবিল ঘড়ি প্রতীকের মসিক মেয়র প্রার্থী ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। গতকাল (৬ মার্চ) বুধবার বিকেলে নগরীর কলেজ রোড এলাকায় গণসংযোগ করতে আসলে কলেজ রোডের এলাকাবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটুর ঘড়ি প্রতিকের গণসংযোগ গণজোয়ারে পরিণত করেন।পরে একাডেমি রোডে এলাকাবাসীর আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মসিকের মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু।এ সময় তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই এবং নগরীর যানজট নিরসনের জন্য পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে এবং নগরবাসীর জন্য চলমান উন্নয়ন পরিকল্পনার কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত স্মার্ট সমৃদ্ধ নগরী গড়তে আগামী ৯ মার্চ টেবিল ঘড়ি প্রতিকে ভোট চাই। এরপর এলাকায় বিভিন্ন অলিগলিতে ও রেল লাইন এর পাশে বসবাসরত নগরবাসীর কাছে প্রচার -প্রচারণা কার্যক্রম চালিয়ে টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।এ সময় প্রতিটি এলাকার জনতা মেয়র প্রার্থী টিটু’র গণসংযোগে যোগ দেন এবং ঘড়ি প্রতিকে স্লোগান দিয়ে মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com