1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মরা খালে ফিরেছে যৌবন, ধন্যবাদ পাচ্ছেন মেয়র টিটু  - দৈনিক আমার সময়

মরা খালে ফিরেছে যৌবন, ধন্যবাদ পাচ্ছেন মেয়র টিটু 

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
ময়মনসিংহ নগরীর আকুয়া, মাসকান্দা, নয়াপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত খালগুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় এবং অবৈধভাবে খালের দুই পাড় দখলের কারনে নগরীরতে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাটসহ বসতবাড়িতে পানি জমে চরম দুর্ভোগে পড়তো নগরবাসী। ময়লা আবর্জনার স্তূপে পরিনত হয়েছিল খালগুলো। দুর্গন্ধে খালের দুই পাশের মানুষের জীবন হয়ে ওঠেছিল অতিষ্ঠ। অবৈধভাবে খালের দুই পাড় দখলে মেতেছে অনেকেই। এছাড়াও নগরীত সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায়, বিষয়টি আমলে নিয়ে খালগুলো পুনর্জীবিত করতে বড় ভূমিকা রেখেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। ময়লা আবর্জনা, কচুরিপানা ড্রেজার মেশিন দিয়ে খালের বিভিন্ন স্থানে খনন করা হয়েছে। শহরের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মসিক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন নগরবাসী। এখন সামান্য বৃষ্টি হলে সহজেই জলাবদ্ধতার সৃষ্টি হবে না বলে জানান নগরবাসী। অন্যদিকে খালগুলো বাঁচিয়ে রাখতে মেয়র মোঃ ইকরামুল হক টিটু সবার প্রতি সহযোগিতা কামনা করেছেন।
জানা যায়, সাম্প্রতিক দীর্ঘ বৃষ্টিতে শহরে হঠ্যাৎ জলাবদ্ধতা তৈরি হলে শহরের খালসমূহকে প্রবাহমান করার জন্য গত ৫ জুলাই থেকে খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করেছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে নগরীর আকুয়া দক্ষিণপাড়া হতে বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। তিনি অব্যবহিত জিনিসপত্র খালে ও ড্রেনে বা যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ও নিদিষ্ট সময়ে মাঝে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু জানান, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আমরা কাজ করছি। আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক চলমান রয়েছে। কিন্তু আমাদের খালগুলো দখল হয়ে গিয়েছিলো, সেগুলো আমারা ‍উচ্ছেদ করেছি, যাতে খালে পানির প্রবাহ বেগবান হয়। সবগুলো খাল দখলমুক্ত করা হলে সীমানা পিলার বা গাইড ওয়াল দিয়ে খালকে সংরক্ষণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com