1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ মেডিকেল কলেজে র‌্যাবের অভিযান — দালাল চক্রের ১৮ সদস্য কারাগারে - দৈনিক আমার সময়

ময়মনসিংহ মেডিকেল কলেজে র‌্যাবের অভিযান — দালাল চক্রের ১৮ সদস্য কারাগারে

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্যের অবসান ঘটাতে র‌্যাবের অভিযান। বুধবার সকালে র‌্যাব-১৪ এর মোবাইল কোর্ট অভিযানে গ্রেফতার হয় হাসপাতালচত্বরে সক্রিয় থাকা ১৮ দালাল। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
সদর কোম্পানি, র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মোঃ রাশেদ রাহাত ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষানের নেতৃত্বে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত দালালরা দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে-বাইরে অবস্থান নিয়ে অসহায় ও গরিব রোগীদের বিভ্রান্ত করত। তারা উন্নত চিকিৎসা ও কম খরচের প্রলোভন দেখিয়ে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতো।
মোবাইল কোর্টের বিচারক সরকারি কাজে বাধা প্রদান ও রোগীদের হয়রানির অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় তাদের ১০ থেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সবাইকে জেলহাজতে পাঠানো হয়।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থে এ ধরনের জনবান্ধব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com