1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শুভ বসাক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
সারাদেশের মতো ময়মনসিংহেও হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। আলোচনায় অংশ নেন ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজ।
মূল প্রবন্ধে বক্তারা বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার নিশ্চিত করতে পারে। তারা আরও দাবি করেন, প্রকৃত বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বচ্ছতা এবং সামাজিক স্থিতিশীলতার নিশ্চয়তা একমাত্র আল্লাহর বিধানভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই সম্ভব।
রিয়াদুল হাসান বলেন, ইসলামে পরনিন্দা, মিথ্যা প্রচার, অপবাদ ও গোয়েন্দাগিরি নিষিদ্ধ। তাই সত্য যাচাই করেই তথ্য প্রচার গণমাধ্যমের মূল দায়িত্ব হওয়া উচিত।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন এন টিভির জেলা প্রতিনিধি আইয়ুব আলী, চ্যানেল আইয়ের শেখ মহি উদ্দিন, যমুনা টিভির হোসাইন সাহিদ, গ্লোবাল টিভির রিপন গোয়ালা অভি, এসএ টিভির আওলাদ রুবেল, ডিবিসি নিউজের ইমরান হাসান, আরটিভির বিপ্লব বশাক, প্রথম আলোর মোস্তাফিজুর রহমান, মানব জমিনের মতিউর রহমান এবং সমকালের তানভীর হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভাগীয় সাধারণ সম্পাদক মোর্শেদ খান, জেলা সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ।
বক্তারা জানান, গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে সংগঠনটি জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক একটি লিখিত প্রস্তাবনা জমা দেয়। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com